জেলার খবর

সুন্দরবনে বনদস্যু বিরোধী মানববন্ধনে রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে জেলা কৃষক দলের বিবৃতি

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগে স্থানীয় জামায়াত নেতার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা কৃষক দলের আহ্বায়ক।

বুধবার (২৯শে অক্টোবর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দিন লিটন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর সুন্দরবনে বনদস্যু বেড়ে যাওয়ার প্রতিবাদে জেলে বাউলিয়াদের ডাকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক একটি কর্মসূচি। ওই কর্মসূচিতে তাকেসহ গাবুরার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, মূল মানববন্ধন শুরুর আগেই স্থানীয় জামায়াত নেতা আবিয়ার রহমান এই প্রোগ্রামের উদ্দেশ্য ব্যতিরেকে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা প্রোগ্রামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।

বিবৃতিতে সালাউদ্দিন লিটন বলেন, আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি এদেশের গণমানুষের দল। সরকারে থাক অথবা বিরোধী দলে থাক, বিএনপি সব সময় জনগণের পক্ষে কথা বলে। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে জনগণের এই যৌক্তিক দাবির সমর্থন জানিয়েছি।

বিবৃতির শেষে তিনি বলেন, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা সদাসর্বদা প্রস্তুত রয়েছি, ইনশাআল্লাহ।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *