সারাবিশ্ব

ইরানে ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়ে ৭০০ জন করার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি করপোরেশন রোসাটম। বর্তমানে সেখানে কর্মরত ১৯২ জন রুশ বিশেষজ্ঞের সঙ্গে আরও পাঁচ শতাধিক কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির (এমএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ এ পরিকল্পনার কথা জানান।

লিখাচেভ বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। বরং কেন্দ্রটির কার্যক্রম ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সেখানে কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করতে চান তাঁরা।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। পরিকল্পনা বাস্তবায়িত হলে তাঁদের সঙ্গে আরও ৫০৮ জন যুক্ত হবেন।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে মস্কো সফরে গেছেন। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর লিখাচেভ জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনা করছে রাশিয়া।

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের জন্য স্থানসংক্রান্ত একটি চুক্তিও সই হয়েছে। তবে এসব প্রকল্পের নির্মাণকাজ শুরুর সময়সূচি ও বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদনে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *