জাতীয়

মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য আগামীকাল মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। তারা হলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা-৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত এলিজা জামান শপথ নেবেন।

শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। অন্যদিকে, মিরপুরের রাড্ডা হাসপাতালকাণ্ডে আলোচিত ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসনটিও শূন্য হয়েছিল। এসব শূন্য আসনে নির্বাচনের পর নতুন দুই সংসদ সদস্য শপথ নিতে যাচ্ছেন।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *