জেলার খবর

রাজধানীতে পার্কিং করে রাখা বাসে আগুন

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

রাজধানীর কদমতলীর মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান জানান, পার্কিং করা অবস্থায় বাসটিতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাসটি পুড়ে যেতে দেখে তারা।

এসআই হাসান রহমান আরও জানান, বাসের চালক ও হেলপার পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি সেখানে রেখে তাঁরা খাবার খেতে গিয়েছিলেন। পরে ফিরে এসে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২টা ৩৩ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *