জেলার খবর

হালুয়াঘাটে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত :
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

হালুয়াঘাটে ৪৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার ধুরাইল বাজারের কালাম মার্কেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধারা ইউনিয়নের মারিয়াইল গ্রামের আব্দুল করিমের পুত্র মো. নাঈম (২২) ও মকিমপুর মকিমপুর নগুয়া গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মো. সাগর (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এসআই কমল কুমার মনি এবং এএসআই পল্লব রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুরাইল বাজারের কালাম মার্কেটের সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় তাদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *