জেলার খবর

সুন্দরবন ঘেঁষা ১৮ রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশিত :
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্টগুলোর কারণে বনের প্রাণ-প্রকৃতি ও পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা যাচাইয়ে ১৮টি রিসোর্ট পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতাধীন বনসংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবেশ অধিদপ্তর, খুলনা এবং বন বিভাগ, বাগেরহাট ও মোংলার কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে দেখেছি, বন বিভাগের পরিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে অবৈধভাবে রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এসব রিসোর্টে অবৈধ কর্মকাণ্ড হচ্ছে কি না এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ক্ষতি হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে এসেছি। শব্দ দূষণ, হরিণ শিকারসহ পরিবেশের ক্ষতিকর কোনো কর্মকাণ্ড বা অবৈধ কার্যক্রম পাওয়া গেলে তা বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘রিসোর্টগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে। জেনারেটর চালানো ও শব্দদূষণ করা যাবে না। যদিও রিসোর্টগুলো পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে গড়ে উঠেছে, সেগুলোর বৈধতা যাচাই করতেই এ পরিদর্শন। বনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেউ নিরাপত্তা বিঘ্নিত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে অন্যরাও সতর্ক হবেন।’

প্রতিমন্ত্রী জানান, পরিদর্শনে আপাতত সুন্দরবনের পরিবেশের ক্ষতির কোনো বিষয় তাঁর চোখে পড়েনি। তবে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে ফিরে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তর সুন্দরবনসংলগ্ন ১৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতেই রিসোর্টগুলোর পরিবেশগত প্রভাব ও বৈধতা যাচাইয়ে প্রতিমন্ত্রীর এ পরিদর্শন।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *