জেলার খবর

ঝিনাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাউসি পপুলার ব্রিজের নিচে পশ্চিম পাশে মাটি কাটার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযোগে বলা হয়, অসাধু উপায় অবলম্বন করে নদী ও ভূমি দখল করে ঝিনাই নদীর ওপর ‘পলাশ ডাক্তার ভবন’ নির্মাণ এবং নদী থেকে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *