জেলার খবর

দ্বিতীয়বারের মতো নেত্রকোনা জেলা জামায়াতের আমির হলেন ছাদেক আহমাদ

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নতুন সেশনের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা ছাদেক আহমাদ হারিছ। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো তিনি জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পেলেন। আগামী ২০২৭-২০২৮ সেশনে তিনি জেলা সংগঠনের নেতৃত্ব দেবেন।

গত ৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের ৭৭টি জেলা ও মহানগরী শাখার আমির নির্বাচনের ফলাফল একযোগে ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে নেত্রকোনা জেলা আমির হিসেবে মাওলানা ছাদেক আহমাদ হারিছের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে নেত্রকোনা জেলা পাবলিক হলে জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার পুরুষ ও নারী মিলিয়ে প্রায় ৮০০ জন রুকন (সদস্য) প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া।

দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হওয়ায় জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পুনর্নির্বাচিত আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছকে জেলা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আগামী দুই বছর তিনি জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতৃত্ব দেবেন।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *