জেলার খবর

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক রিফাত হােসেন (২৪) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার কোদলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে রোহিতা বাজার এলাকায় রুহুল আমিন পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রিফাতের মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে দুজনই সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় রুহুল আমিনের মৃত্যু হয়।

নিহতের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *