জেলার খবর

ফেনীর মহিপাল থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

ফেনীর মহিপাল থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

এসআরবি-৭, চট্টগ্রাম জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ নভেম্বর আনুমানিক দুপুর সোয়া ১টায় এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন মধ্যম চাড়িপুর সাকিনস্থ বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পরিত্যক্ত অস্ত্র পড়ে থাকা ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-৭।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *