জেলার খবর

গুরুদাসপুরে লিচু বাগানে মিলল ভ্যান চালকের মরদেহ

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের সাতদিন পর জাকির হোসেন (৩৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাকির উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। বেড়গঙ্গারামপুরের আব্দুল মান্নানের লিচু বাগানে তার বিভৎস মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহতের বড় ভাই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনে।

নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার বাড়িতে ভ্যান রেখে নিখোঁজ হয় ছোটভাই জাকির। থানায় জিডিও করে তার পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায়ে ৭ দিন পর জাকিরের জখমপ্রাপ্ত মরদেহ পেলাম।’

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান বলেন- ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

&#১৩;
&#১৩;
সালাউদ্দিন/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *