সারাবিশ্ব

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই বড় ধরনের হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। সম্ভাব্য এই অভিযান হবে স্বল্পমেয়াদি, তবে এর তীব্রতা হবে অনেক বেশি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে হামলার প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ১২টির বেশি জাহাজে হাজার হাজার মার্কিন বিমান ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুতকেন্দ্র। ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই এসব লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হতে পারে।

এদিকে, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। এসব স্থাপনার মধ্যে কয়েকটি পুনর্নির্মাণ করা কঠিন হতে পারে বলেও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সম্ভাব্য অভিযানের সময়সূচি সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *