জেলার খবর

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি অবমাননা এবং দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মনোয়ারুল হাসান মিলন (৫১) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনোয়ারুল হাসান মিলন সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক। বৃহস্পতিবার তাঁকে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পৌর বিএনপির এক ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক রিপনের দায়ের করা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিলন ও তাঁর সহযোগীরা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হামলা ও ভয়ভীতি প্রদর্শন করতেন। এ ছাড়া মামলার বাদী ও সাক্ষীদের বাধা দেওয়া, মারধর এবং দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সরিষাবাড়ী থানায় দায়ের করা ওই মামলায় হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মনোয়ারুল হাসান মিলনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় আরও তিনটি মামলা রয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিকী জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *