জেলার খবর

জয়পুরহাটে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ক কর্মশালা

প্রকাশিত :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

জয়পুরহাটে ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ে অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারী এমপি।

​ভূমি মন্ত্রণালয়ের ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’-এর আয়োজনে এবং জেলা প্রশাসন, জয়পুরহাটের সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম।

​কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জয়পুরহাট প্রেসক্লাবে সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিংয়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব হয়ে উঠবে। অপরিকল্পিত ভূমি ব্যবহার রোধ এবং সঠিক উপায়ে জমি সংরক্ষণে ডিজিটাল জোনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *