বরিশালবরিশাল নগরী

ডিজিটাল কনটেন্ট তৈরিতে দক্ষদের খুঁজছে বরিশাল অ্যাফেয়ার্স

প্রকাশিত :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

ডিজিটাল কনটেন্ট তৈরিতে দক্ষদের খুঁজছে বরিশাল অ্যাফেয়ার্স

ক্রাইম জোন ২৪ | নিজস্ব প্রতিবেদক : সংবাদ ও ডিজিটাল কনটেন্ট তৈরির কার্যক্রম আরও গতিশীল করতে একজন কন্টেন্ট এডিটর নিয়োগ দেবে বরিশালভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম বরিশাল অ্যাফেয়ার্স। এ পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে প্রাথমিক ধারণা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং এবং অ্যাডোবি ফটোশপের প্রাথমিক কাজ করার দক্ষতা থাকতে হবে।

প্রার্থীদের দায়িত্বশীল, পরিশ্রমী, সময়নিষ্ঠ ও সৃজনশীল হওয়ার পাশাপাশি সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের কার্যক্রমের প্রতি আন্তরিক আগ্রহ থাকতে হবে। এ পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি পাস।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম যথাযথ তথ্য দিয়ে পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬।

নিজের সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বরিশাল অ্যাফেয়ার্স।

নিচে হুবহু নিয়োগ বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো—

📢 নিয়োগ বিজ্ঞপ্তি

বরিশাল অ্যাফেয়ার্সের সংবাদ ও ডিজিটাল কনটেন্ট তৈরির কার্যক্রম আরও গতিশীল করতে একজন সৃজনশীল, দায়িত্বশীল ও দক্ষ কন্টেন্ট এডিটর নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা:

  • ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে প্রাথমিক ধারণা থাকতে হবে।
  • কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের কাজ জানতে হবে।
  • অ্যাডোবি ফটোশপের প্রাথমিক কাজ করার দক্ষতা থাকতে হবে।
  • দায়িত্বশীল, পরিশ্রমী, সময়নিষ্ঠ ও সৃজনশীল হতে হবে।
  • সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের কার্যক্রমের প্রতি আন্তরিক আগ্রহ থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।

আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

নিজের সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করতে আগ্রহীরা আবেদন করতে পারেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *