জেলার খবর

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রাত ৯টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল হক।

তিনি জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আদাবর থানার সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কী কারণে এবং কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *