শিক্ষা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিভিন্ন মাধ্যমে পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ফরম পূরণের নামে কোনো ধরনের বাড়তি ফি আদায় না করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *