জাতীয়

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

প্রকাশিত :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ নির্দেশনা জানানো হয়।

বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় গাড়ি চালাতে পারবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে গাড়ির দৃশ্যমান স্থানে বড় আকারের লাল রঙের ‘L’ চিহ্ন রাখতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যারা গাড়ি চালানো শেখেন, তাঁদের শিক্ষানবিশ চালক বা লার্নার বলা হয়।

মোটরযান আইন অনুযায়ী, শিক্ষানবিশ চালক সড়কে গাড়ি নিয়ে বের হলে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ (Learner) চিহ্ন লাগাতে হয়। এ জন্য চিহ্নটি লিখে রাখা অথবা বোর্ড ঝুলিয়ে দেওয়ার নিয়ম রয়েছে।

এই চিহ্নের মাধ্যমে অন্য গাড়ির চালকরা দূর থেকেই বুঝতে পারেন যে সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালক চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারেন।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *