জেলার খবর

খাগড়াছড়িতে গভীর রাতে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ঘুমন্ত চালক

প্রকাশিত :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

খাগড়াছড়ি জেলা সদরে পার্কিংয়ে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুন টের পেয়ে অক্ষত অবস্থায় বের হয়ে প্রাণে বেঁচে গেছেন।

​শনিবার (৭ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে খাগড়াছড়ি পৌরসভার মহাজন পাড়া এলাকায় বিআরটিসি কাউন্টার সংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখায় বাসটি প্রায় পুরোটাই ভস্মীভূত হয়ে যায়।

​বিআরটিসি টিকিট কাউন্টারের বিক্রয় প্রতিনিধি বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন। কারা বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

​এদিকে অগ্নিকাণ্ডের সময় বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন চালক। খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু জানান, ‘গাড়ির ভেতরে চালক ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তীব্র গরম অনুভব হলে তার ঘুম ভেঙে যায় এবং তিনি বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত নেমে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে তিনি রক্ষা পেয়েছেন।’ ​ওসি আরও জানান, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ আগুন দিয়েছে কি না, তা খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার। এ সময় তিনি ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আগুনের সঠিক কারণ উদ্ঘাটনসহ অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *