সারাবিশ্ব

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির

প্রকাশিত :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার সময় এসেছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঝাড়খন্ডের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক নীতির সমালোচনা করে শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

নিশিকান্ত দুবের অভিযোগ, তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত এসব অঞ্চল নেহরু জোরপূর্বক পাকিস্তানের কাছে হস্তান্তর করেছিলেন।

বিজেপির এই সংসদ সদস্য দাবি করেন, তৎকালীন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম সিং নেহরুর ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। একই সঙ্গে সিলেট ও চট্টগ্রাম নিয়ে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার জন্য নেহরুর রাজনৈতিক উদাসীনতাকে দায়ী করে নিশিকান্ত দুবে আরও বলেন, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে না থাকায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আজও উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। এ কারণে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিশিকান্ত দুবের এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর এবং ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দেশভাগের সময় ত্রিপুরার বিশাল একটি অংশ পাকিস্তানের কাছে হস্তান্তর করা ছিল ঐতিহাসিক ভুল।

প্রদ্যোৎ মাণিক্যের মতে, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে দেশটির নিরাপত্তাগত উদ্বেগ অনেকটাই কমে যেত।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন নিশিকান্ত দুবে। তিনি ঝাড়খন্ডের গোড্ডা লোকসভা আসনের নির্বাচিত সংসদ সদস্য।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *