জেলার খবর

সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ও ভাটারা ইউনিয়নে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার এবং নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সাতপোয়া ইউনিয়নের আদ্রা দক্ষিণপাড়া সরিষাবাড়ী ও কাজিপুরের বাইপাস সড়কের ‘ময়ান মণ্ডলের বাড়ির তিন রাস্তার মোড়’ থেকে ‘আশেক খাঁ-র বাড়ি’ পর্যন্ত অংশটি বর্তমানে যাতায়াতের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম বেহাল দশায় পরিণত হয়েছে। এছাড়া, নদীর ওপর ব্রিজ না থাকায় ঝুঁকিপূর্ণ পথে যাতায়াতে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার ও একটি নতুন ব্রিজ নির্মাণের দাবিতে সম্প্রতি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ভাটারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুলদহ গাবতলী বাজার চার রাস্তার মোড়, শিমুলতলী বাজার থেকে পেরিয়াটা এবং কুটুরিয়া গ্রামীণফোন টাওয়ার থেকে চৌখা ফুলের বাগান পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলো পাকাকরণের দাবিতে স্থানীয়রা প্রতিবাদস্বরূপ বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করেছেন। দ্রুত সড়ক সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *