জেলার খবর

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

প্রকাশিত :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।

অনুষ্ঠানে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির অধ‍্যাপক আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে শনিবার বেলা ৩.৩০ মিনেটে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *