জেলার খবর

ভূরুঙ্গামারীতে ব‍্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই রহস্য উদঘাটন, গ্রেফতার ২

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) গভীর রাতে নির্জন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার রহস‍্য উদঘাটন ও এর সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্য রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর ) দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের শহিদুল আলম এর ছেলে শরিফুল আলম সোহাগ(৩৫) ও নলেয়া গ্রামের মৃত রুহুল রব্বানীর ছেলে সোহেল রানা স্বপন (৩৬)। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলা তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ০১টি মোবাইল উদ্ধার করা হয়। মামলা সূত্রে জানাযায়, গত ১৯ অক্টোবর রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে গভীর রাতে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে অজ্ঞাতনামা কয়েকজন জন ছিনতাইকারীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হন বিকাশ/রকেট এজেন্ট নুর মোহাম্মদ। দোকানের কার্যক্রম শেষ করে গভীর রাতে বাড়ি ফিরছিলেন নুর মোহাম্মদ। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির সামনের সড়কে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখেন। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে আঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর আহতের অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবী, বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা প্রতিনিয়ত দিন ও রাতে নগদ অর্থ বহন করেন। ফলে তাঁদের নিরাপত্তায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি জোরদার করা প্রয়োজন। গুরুতর আহত বিকাশ-রকেট এজেন্টের ছিনতাইকৃত টাকা ও অবশিষ্ট মোবাইল ফোন উদ্ধার করতে পুলিশের প্রতি বিশেষ অনুরোধ করেছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রুদ্ধশ্বাস অভিযানে ওই দুই যুবককে গ্রেফতার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতার, ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *