অন্যান্য...

আমির হামজা অত্যন্ত সহজ-সরল মানুষ: তাশরীফ

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

মুফতি আমির হামজার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। আমির হামজাকে অত্যন্ত সরল-সহজ মানুষ হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঠিক বুঝ দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে জুবায়ের আহমাদ তাশরীফ লিখেছেন, “মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।”

পোস্টে মুফতি আমির হামজার সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয় ও চলাফেরার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাশরীফ। একই সঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করে আমির হামজার সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন তিনি।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *