জেলার খবর

সমবায়ের মাধ্যমেই বাংলাদেশ হয়ে উঠবে আত্মনির্ভর ও স্বনির্ভরশীল: এমপি বিলকিস

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

সংরক্ষিত মহিলা আসন-৩০৭ এর সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম বলেন, সমবায় শুধু পুঁজি গঠনে নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য, পারস্পরিক বিশ্বাস ও দায়িত্ববোধ তৈরী করে। গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। সততা ও নিষ্ঠার সাথে সমবায় সমিতিগুলো কাজ করলে সমবায়ের মাধ্যমেই বাংলাদেশ হয়ে উঠবে আত্মনির্ভর ও স্বনির্ভরশীল।

বর্তমান সরকার শুধু সমবায় নয়, সকল সেক্টরের মাধ্যমে মডেল বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হানের সঞ্চালনায় সভাটি হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, সমবায় সমিতির সভাপতি মোশারফ হোসেন, জাকির হোসেন, মহিলা সমিতির সভাপতি রোজিনা বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার জাকিয়া ফারহানা। এর আগে বর্ণাঢ্য র‌্যালি হয়। র‌্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *