জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪৮ ঘণ্টায় দুই বন্দির মৃত্যু

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আরও এক কয়েদির মৃত্যু হয়েছে। মো. সোহাগ (৩৯) নামের ওই কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। এ নিয়ে গত দুই দিনে কারাগারটির দুই বন্দির মৃত্যু হলো।

রোববার (৮ নভেম্বর) সকালে সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সোহাগের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বংশাল থানার একটি মামলায় বন্দি ছিলেন সোহাগ। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম।

এর আগে শনিবার (৭ নভেম্বর) একই কারাগারে মো. শামীম (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়। তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন, তা জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। বাবার নাম আব্দুল কাদের (মৃত)।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *