জাতীয়

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোট, নির্বাচনে থাকছে না ইভিএম

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কমিশনের কার্যক্রম চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদর-সংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

ইভিএম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে এ যন্ত্র ব্যবহার করা হবে না। তবে কমিশনের সংরক্ষণে থাকা ইভিএমগুলো কীভাবে বাতিল বা ধ্বংস করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে নাগরিকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য সংগ্রহের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ উদ্যোগের অংশ হিসেবে ছয় বছর বয়স থেকেই নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ইসি সচিব।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *