জেলার খবর

ফের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন। এ ঘটনায় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুর ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ীর জরুনের দিকে আসেন। এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। ওই কারখানাগুলোতে তখন উৎপাদন কার্যক্রম চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেলা ৩টার দিকে একই দাবিতে মণ্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসছিলেন। এ সময় তারা ছয় থেকে সাতটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন।

পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন। এ ঘটনায় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য সব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *