জেলার খবর

হঠাৎ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিয়ের সাজে কিশোরী

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রোববার দুপুরে বিয়ের সাজে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দেখা যায়। কিশোরীর বয়স কম হওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় তার সঙ্গে থাকা দুই ব্যক্তির কথাবার্তায় অসংগতি পাওয়া গেলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে তার নানির বাড়িতে থাকতো। সম্প্রতি অভাবের কারণে নানি তাকে বাড়ি থেকে বের করে দেন। এই পরিস্থিতিতে রাফেজা নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। রাফেজার বাড়ি যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামে। ওই নারী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যশোর শহরে নিয়ে আসেন। রাফেজার সঙ্গে থাকা সেন্টু নামের অপর ব্যক্তি যশোর শহরের টালিখোলা এলাকার বাসিন্দা এবং তিনি নারী পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

জনতা তাদের আটক করে পুলিশে দিলে পুলিশ কিশোরীকে হেফাজতে নেয় এবং ওই দুই ব্যক্তিকে আটক করে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কিশোরীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *