সারাবিশ্ব

তেলের দাম কমতেই বাড়ল স্বর্ণের দাম, এক দিনেই বৃদ্ধি ১.৬ শতাংশ

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমেছে। এর আগে গত সপ্তাহেও স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলারে পৌঁছায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতির তথ্য এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এসব বিষয়ও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর থেকেই তেলের দাম কমতে শুরু করে। অন্যদিকে যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা কমেছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। স্বর্ণে বিনিয়োগ থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। তাই সুদের হার কমার প্রত্যাশা তৈরি হলে মূল্যবান এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে।

এদিকে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে বলে এখন ৭৯ শতাংশ ব্যবসায়ী মনে করছেন। কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *