
ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা এবং ক্ষমতায়নে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিন দিনের সফরে ৯ নভেম্বর বাংলাদেশে এসেছেন ডাচেস সোফি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে ১১ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন ডাচেস সোফি।
এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনেরও কথা রয়েছে তাঁর। এ উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন তিনি।
১৩;
১৩;
বাপ্পি/সা.এ১৩;
১৩;