
নীলফামারীতে ভ্যানের থাক্কায় ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
চার্জার ভ্যানের ধাক্কায় ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার শিশুটির মৃত্যু হয়।
শিশুটি হল রাফিয়া মনি (৫)। সে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী হাজীপাড়া গ্ৰামের রাজ্জাকুল ইসলামের মেয়ে।
পুলিশ সূত্র জানায়, রোববার শিশু রাফিয়া মনি তার দাদীর সাথে আত্বীয়ের বাড়ি থেকে ফিরছিল। এসময় বাহাগিলী জুম্মারপাড় বাজারে ভ্যান থেকে নেমে তার দাদী ভ্যান ভাড়া দেয়ার সময় শিশু রাফিয়া মনি একাই রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এসময় বাহাগিলী ডাঙ্গার হাট গামি একটি চার্জার ভ্যান তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়। ভ্যানটির পিছনের চাকা শিশুটির পেটের উপর দিয়ে গেলে শিশুটি গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডাঙ্গার হাটে পল্লী চিকিৎসককে দেখায়। পরে তাকে তারাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ওই শিশুটির অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।