জাতীয়

এমপিও শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে পাঠানো হচ্ছে চিঠি

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে আবারও চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, আদেশ জারির অনুরোধসংক্রান্ত চিঠিতে বিভাগের কর্মকর্তারা স্বাক্ষর করা শুরু করেছেন।

সবার স্বাক্ষর সম্পন্ন হলে আজ সোমবারই চিঠিটি অর্থ বিভাগে পাঠানো হবে। মাউশির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল কার্যকর করতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে সম্মত হয়েছে অর্থ বিভাগ। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারি করতে হবে।

এ আদেশ জারির অনুরোধ জানাতেই আজ সোমবার পুনরায় চিঠি পাঠানো হচ্ছে। চিঠিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলের বিষয়ে পৃথক আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হবে।

এর আগে গত রোববার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়। ওই অর্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে বরাদ্দের অনুরোধ জানানো হয়েছিল।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *