ক্যাম্পাস

জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের কর্মী আটক

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের সামনে বৃষ্টির মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই এতে জড়িত থাকার সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজোয়ানকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক বলে জানা গেছে।

আটকের পর রিজোয়ানকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিলও করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *